গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
রোববার (৪ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন এনসিপির আরেক নেতা আব্দুল হান্নান মাসউদ। তিনি লেখেন, গাজীপুরের চান্দনা এলাকায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। স্থানীয়দের দ্রুত সহায়তার জন্যও তিনি আহ্বান জানান।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমও তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে হামলার বিষয়ে জানান। তিনি লিখেন, ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুরে হাসনাতের গাড়িতে হামলা চালায়। হামলায় গাড়ির গ্লাস ভেঙে গেছে এবং হাসনাত আব্দুল্লাহর হাত রক্তাক্ত হয়েছে। তিনি আশপাশের মানুষকে দ্রুত সহায়তার জন্য অনুরোধ করেন।
ঘটনার পর এনসিপির নেতাকর্মীরা এ হামলার নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।






