ঝিনাইদহের হরিণাকুন্ডেু ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে তৌকির আহমেদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে কুষ্টিয়া ২৫০ শষ্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তৌকির আহমেদ হরিনাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের নারায়ণকান্দি গ্রামের বেল্টু মন্ডলের ছেলে। হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রের স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডাঃ মোঃ আলমগীর হোসেন বলেন, গত ১৪ তারিখে জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়। পরীক্ষা নিরীক্ষা করার পর তার দেহে ডেঙ্গু ভাইরাস পাওয়া যায়। অবস্থার অবনতি হলে ১৮ তারিখে কুষ্টিয়ায় রেফার্ড করা হয়। কুষ্টিয়া ২৫০শষ্যা হাসপাতালে ১৯ তারিখে ভর্তি হয়। অবস্থার আরো অবনতি হলে ২০তারিখ মধ্যে রাতে তৌকির আহমেদ মারা যায়। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ ১০/১২ আগে জ্বরে আক্রান্ত হয়েছিলো তৌকির। গ্রাম্য ডাক্তারের নিকট প্রাথমিক চিকিৎসা নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত আড়াইটার দিকে মারা যায় তৌকির। প্রতিবেশীরা জানান, অত্যন্ত ভদ্র, শান্ত ও বিনয়ী স্বভাবের ছেলে হিসেবে পরিচিত ছিআে তৌকির আহমেদ। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিচিত মহলে অল্প বয়সে তার এই মর্মান্তিক মৃত্যু এলাকার মানুষের মনে গভীর বেদনার সৃষ্টি করেছে।
এদিকে ডেঙ্গু বিস্তারে রোধে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। অনেকেই
স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনের কার্যকরী উদ্যোগ কামনা
করছেন।






