মা-ছেলেসহ ২১ বাংলাদেশি আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ :

ছবি: প্রতিনিধির পাঠানো ছবি

চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ভারতীয় এক মা ও তার ছেলেসহ ২১ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার বিকালে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বুধবার রাতে জীবননগর বাসস্ট্যান্ড ও সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কালিনগর থানার তিলকচন্দ্রপুর গ্রামের হরলাল দাসের মেয়ে পুতুল দাস (৪৯) ও তার ছেলে তাকের দাস (২৫) এবং বাংলাদেশি দেশের বিভিন্ন জেলার ৫ জন পুরুষ, ৮ জন নারী ও ৮ শিশু।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের ৫৮-বিজিবি অভিযান চালিয়ে তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের উদ্দেশে পস্তুতি নিচ্ছিলেন।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, আটকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদগুলো

মা-ছেলেসহ ২১ বাংলাদেশি আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ :

প্রতিনিধির পাঠানো ছবি