সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক্টর উল্টে চালক রাকিব ও তার সহযোগী বাবু নিহত। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য মো. রাজিব সরকার রাজু।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকাল ৪ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামে।
নিহতরা হলেন, তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামের মো. সালাম হোসেনের ছেলে মো. রাকিব (২০) ও একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে মো. বাবু (২০)। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. নাজমুল কাদের জানান, উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামের মধ্যে দিকে একটি ট্রাক্টর যাচ্ছিল। ইতিমধ্যে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরের চালক রাকিব ও তার সহযোগী বাবু নিহত হন।






