নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা তাঁতীদলের সদস্য সচিব মৃদুল হাসানকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। পরে তাকে গুরুতর অবস্থা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। বৃহস্পতিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের বাগবেড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মৃদুল হাসান জানান, কয়েকমাস ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার সাথে উপজেলা জিয়া মঞ্চ দলের সভাপতি জজ মিয়ার বিরোধ চলে আসছিল। এমনকি বিভিন্ন সময় এলাকায় জজ মিয়াসহ তার লোকজন অপকর্ম করতে গেলে বাধা দিতেন মৃদুল হাসান।
এর জের ধরে বৃহস্পতিবার রাতে মৃদুল হাসান তার সহকর্মী দ্বীন ইসলামকে নিয়ো মোটর সাইকেল যোগে বাড়ী ফেরার পথে বাগবেড় বাজারে পূ্র্বপরিকল্পিতভাবে জজ মিয়ার লোকজন দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে তার উপর হামলা করে। প্রথমে হামলাকারীরা দ্বীন ইসলামকে মারধোর করলে সে ভয়ে পালিয়ে যায়। পরে মৃদুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাধারী কুপিয়ে গুরুতর জখম করে। আশেপাশের লোকজন তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
এব্যাপারে জজ মিয়ার সাথে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটি সম্পূর্ন মিথ্যা বলে অবহিত করে। মৃদুলের সাথে রিফাতের অভ্যন্তরীন বিরোধ ছিল। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তিনি জানেনা। তাকে ঘটনায় ফাসানোর চেষ্টা চলছে
এদিকে খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদ্শন করেছে।
এব্যাপারে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, উপজেলা তাতি দলের সদস্য সচিবকে কুপিয়ে জখমের সংবাদ পেয়ে সাথে সাথে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলো পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।






