অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর জীবনের কঠিন সময় পার করেছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এক সময় জানিয়েছিলেন, ভালোবাসার দরজা তিনি চিরতরে বন্ধ করে দিয়েছেন। কিন্তু ভালবাসা কি আর পরিকল্পনা মেনে আসে!
সাম্প্রতিক সময়ে গুঞ্জন উঠেছে, বলিউড পরিচালক রাজ নিদিমোরু-র সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন সামান্থা। সম্প্রতি তিরুপতি বালাজি মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন তিনি—সঙ্গী ছিলেন রাজও। মন্দির দর্শনের সেই ছবি ঘিরেই শুরু হয়েছে আলোচনা—তারা কি বিয়ের আগে আশীর্বাদ নিতে গিয়েছেন?
ভক্তরা বলছেন, সামান্থা ও রাজের বিয়ে নাকি প্রায় চূড়ান্ত। যদিও এ বিষয়ে এখনও মুখ খোলেননি কেউই।
উল্লেখ্য, সামান্থার প্রযোজনায় নির্মিত প্রথম ছবি ‘শুভম’ মুক্তি পাচ্ছে ৯ মে। এর আগে রাজের পরিচালনায় ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ এবং ‘সিটাডেল: হানি বানি’ ওয়েব সিরিজে একসঙ্গে কাজ করেছেন তারা।
সম্প্রতি এক ক্রিকেট টুর্নামেন্টেও একসঙ্গে দেখা গেছে তাদের। একের পর এক উপস্থিতি আর ঘনিষ্ঠতার জেরেই নেটিজেনরা ধরে নিচ্ছেন—এই সম্পর্ক এবার নতুন মোড় নিচ্ছে। এখন শুধু সময়ের অপেক্ষা, সামান্থা নিজেই কখন সুখবরটি জানান!






