ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়ন বাদুরিয়া গ্রামে চক্ষু চিকিৎসকের চেম্বারে ভাঙচুর করেছে দূর্বৃত্তরা।
শুক্রবার সন্ধায় উপজেলার কুঠিরহাট বাজারের পাশে চক্ষু চিকিৎসক গোলাম রসুল সুমনের চেম্বারে এ ঘটনা ঘটে। সোনাগাজী মডেল থানার পুলিশ ও স্থানীয় বিএনপি নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো নিজ বাড়িতে রোগী দেখছেন চক্ষু চিকিৎসক গোলাম রসুল সুমন। এসময় স্থানীয় আড়কাইম গ্রামের পাটোয়ারী বাড়ীর ইব্রাহিম ও তার সহযোগী নুর হায়দারসহ কয়েকজন রোগী দেখা অবস্থায় চিকিৎসকের চেম্বারে প্রবেশের চেষ্টা করে। এসময় চিকিৎসকের সহকারি একটু অপেক্ষা করতে অনুরোধ করলে ইব্রাহিম ও তার সহযোগিরা বাক-বিতন্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে চিকিৎসকের চেম্বারে ভা’ঙ’চুর চালায়! বসতঘরের দরজা, জানালা ভাংচুর, সিসিটিভি ক্যামেরা, মনিটর, সিলিংফ্যানসহ ঘরের আসবাপত্র ভাংচুর করে এবং চিকিৎসকের বড় বোন বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিবি মরিয়মকে মারধর করে। ঘটনার সময় পাশে অবস্থান করা বগাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা হাবিব উল্লাহ পারভেজ ঘটনাস্থলে এসে হামলাকারিদের বাধা দেয়।
চক্ষু চিকিৎসক গোলাম রসুল সুমন জানান, কোন কিছু বুঝে উঠার আগেই কয়েকজন যুবক তার সাথে অশোভন আচরণ করে। তাকে মারতে উদ্ধত হয়ে চেম্বার ও বাসায় ভাংচুর চালায়। ১ মাস পূর্বে কয়েকজন যুবক চেম্বারে এসে ভয়ভীতি দেখিয়েছে।






