ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে সেনাপ্রধান, করলেন নববর্ষের শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন এবং বিভিন্ন পরিবেশনা উপভোগ করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্দির প্রাঙ্গণ পরিদর্শনের সময় সেনাপ্রধান নববর্ষ উপলক্ষে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান। তিনি জাতির প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য এবং জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে তার উপস্থিতি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা হিসেবেই বিবেচিত হচ্ছে।

জনপ্রিয় সংবাদগুলো

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে সেনাপ্রধান, করলেন নববর্ষের শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত