খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ধর্ষণের অভিযোগে ২জনকে আটক করেছে পুলিশ।
লক্ষ্মীছড়ি থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে মামলার বাদী (১৮) গোসল করতে যায় এবং পরনের কাপড় চোপড় ধোয়ার জন্য তাদের ঘরের সামনে রাস্তার নিচে খালে গেলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা অজ্ঞাতনামা দুই আসামী ভিকটিমের মুখ চেপে ধরে পাশে থাকা গাছের আড়ালে নিয়ে যায়।
তখন ২ আসামীর মধ্যে ১ আসামী ভিকটিমের মুখ চেপে ধরে ধর্ষণ করে এবং অপর আসামী মোবাইলে ভিডিও ধারণ করে। এভাবে অপর আসামীও ভিকটিমকে ধর্ষণ করে এবং পূর্বে ধর্ষণ করা আসামী মোবাইলে ভিডিও ধারণ করে।
এ ঘটনার পর ভিকটিম বাদী হয়ে অভিযোগ করলে অজ্ঞাতনামা ২ আসামির বিরুদ্ধে লক্ষ্মীছড়ি থানায় মামলা করা হয়।
লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ মু: খালেদ হোসেনের নেতৃত্বে একটি অভিযান শুরু করে। বাদীর দেয়া আসামিদের দৈহিক বর্ণনা, তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত করে আসামি মোঃ মাফিজুল ইসলাম (৩১), অপর আসামী আবু তালেব গাজী (২৮)কে গুচ্ছগ্রাম এলাকা হতে গ্রেফতার করা হয়।
লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ মু: খালেদ হোসেন জানান, মামলা রুজুর মাত্র ৩ঘন্টার মধ্যেই পুলিশ আসামীদের ধরতে সক্ষম হয়। আসামীদ্বয়কে গ্রেফতার পরবর্তী থানায় নিয়ে আসলে মামলার ভিকটিম উক্ত আসামীদ্বয়কে সনাক্ত করে। আসামিদ্বয়ও প্রাথমিকভাবে তাদের কৃতকর্মের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।






