উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ :

ছবি: প্রতিনিধির পাঠানো ছবি

কুমিল্লার মুরাদনগর উপজেলায় আওয়ামী লীগ পুনর্বাসন করার চেষ্টার অভিযোগে আসিফ মাহমুদের পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুরাদনগর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন।

বৃহস্পতিবার (২২ মে) বেলা ৩টা মুরাদনগর উপজেলা সদর এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। বিক্ষোভ মিছিলটি মুরাদনগর উপজেলা বিএনপি কার্যালয় শুরু হয়ে। প্রদক্ষিণ করে সদরের প্রধান প্রধান সড়কগুলো। পরে আল্লাহ চত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশ করা তার।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ৫ আগস্টে স্বৈরাচার সরকারের পতন হলেও মুরাদনগরে তার দোসরা এখন অবাধ বিচরন করছে। প্রথম কিছু দিন এলাকায় না থাকলেও উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া ও তার বাবার সাথে সমঝোতা করে আওয়ামী দোসররা এখন মুরাদনগরে বিচরণ করেছে। সারা বাংলাদেশে স্বৈরাচারের দোসররা গ্রেপ্তার হলেও মুরাদনগরে গ্রেপ্তার হচ্ছে বিএনপির নেতাকর্মীরা। আসিফ মাহমুদের ইশারায় আমাদের নামে দেয়া হচ্ছে মিথ্যা মামলা। স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের হোতা উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবী করে আরো বলতে চাই পুলিশ প্রশাসনের নিরবতায় মুরাদনগরে সর্বত্র পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী, চাঁদাবাজ, অবৈধ ড্রেজার ব্যবসায়ী, মাদক কারবারীদের বিচরণ ও সন্ত্রাসী কার্যক্রমের পায়তারা করছে। আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আওয়ামী লীগের গ্রেফতার করতে পুলিশ প্রশাসনের প্রতি দাবী জানাই। যদি তা না হয় আমরা কঠোর আন্দোলনে ঘোষণা করবো।

সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও বিএনপি নেতা দুলাল দেবনাথ, উপজেলা যুবদলের সদস্য মাসুম মুন্সি, বৈষম্য বিরোধী আন্দোলন ও ছাত্রদল নেতা নাহিদুল ইসলাম নাইম।

জনপ্রিয় সংবাদগুলো

উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ :

প্রতিনিধির পাঠানো ছবি