কুরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল দাবিতে বিক্ষোভ

ভৈরব প্রতিনিধি

প্রকাশ :

ছবি: প্রতিনিধির পাঠানো ছবি

কিশোরগঞ্জের ভৈরবে নারী বিষয়ক সংস্কার কুরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিলসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ ধর্মপ্রাণ মুসল্লীরা।

হেফাজতে ইসলাম ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে ২৫ এপ্রিল শুক্রবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব নূরানী মসজিদের সামনে এ কর্মসূচির আয়োজন করেন ভৈরব আলেম ওলামা পরিষদ। এতে হেফাজতে ইসলামসহ সাধারণ ধর্মপ্রাণ মুসল্লীগণ খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। সমাবেশে সভাপতিত্ব করেন ভৈরব কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ জামাল উদ্দিন। এসময় মাওলানা আবদুল আহাদ, মাওলানা সাইফুল ইসলাম ছাহেল, মাওলানা আনাস মাহমুদ, উপজেলা যুবদল আহবায়ক দেলোয়ার হোসেন সুজন, যুগ্ম আহবায়ক হাজী জামান, বিভিন্ন মসজিদের খতিবগণসহ কয়েকশত মুসল্লী উপস্থিত ছিলেন।
সমাবেশ বিশৃঙ্খলা এড়াতে ভৈরব থানা পুলিশ, ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

বক্তারা বলেন, বর্তমান সরকারের নারী বিষয়ক সংস্কার কমিশন কুরআন বিরোধী প্রতিবেদন দাখিল করেছে। তাই কুরআন বিরোধী প্রতিবেদনসহ ওই সংস্কার কমিশন বাতিলের দাবি জানান। তারা বলেন, ওই সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল এবং ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও শাপলাচত্বরের গণহত্যাসহ সকল গণহত্যার বিচার, ফিলিস্তিনে এবং ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের দাবি করেন।

জনপ্রিয় সংবাদগুলো

কুরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল দাবিতে বিক্ষোভ

ভৈরব প্রতিনিধি

প্রকাশ :

প্রতিনিধির পাঠানো ছবি