বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা 

স্টাফ রিপোর্টার রূপগঞ্জ 

প্রকাশ :

ছবি: স্টাফ রিপোর্টারের পাঠানো ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিনামূল্যে ৫ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবাসহ চশমা ও ওষুধ বিতরণ করা হয়েছে। সোমবার দিনব্যাপী উপজেলার মোগরাকুল মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় প্রাঙ্গনে তারাবো পৌর ইসলামিক পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের আয়োজনে ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতালের সার্বিক সহযোগীতায় ৫ শতাধিক হত দরিদ্র চক্ষু রোগীদের মাঝে এ সেবা প্রদান করা হয়। চক্ষু সেবা কার্যক্রমে হতদরিদ্র  রোগীদের চোখের ছানি পরীক্ষা, চশমা বিতরণ, ওষুধ সরবরাহ, বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরামর্শ প্রদান এবং অপারেশনের প্রয়োজনীয় ব্যবস্থাপনার পাশাপাশি হাসপাতালে যাতায়াতের সু ব্যবস্থাও করা হয়। ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউটের মেডিকেল টিমের সদস্য ডা. খালেদ ইরফানের তত্ত্বাবধানে  চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা। তারাব পৌর ইসলামিক পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের সভাপতি খন্দকার আল-আমীন, আলহাজ্ব  লায়ন মো: মোজাম্মেল হক ভুইয়া, মশিউর রহমান ভূঁইয়া, মোস্তাফিজুর রহমান বাবুল, এডভোকেট ইসরাফিল হোসাইনসহ অনেকে। এসময় আয়োজকরা জানান, “বর্তমান  পরিস্থিতিতে দরিদ্র মানুষের পক্ষে সাধারণ চিকিৎসা গ্রহণ করাও কষ্টসাধ্য হয়ে উঠেছে। এর মধ্যে চোখের সমস্যায় যারা ভুগছেন, তারা অনেক সময় আর্থিক সমস্যার কারণে চিকিৎসা করাতে পারেন না। এই বাস্তবতা সামনে রেখে তারা বিনামূল্যে এই সেবা কার্যক্রম শুরু করেছেন। পর্যায়ক্রমে রূপগঞ্জের প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও পৌর এলাকায় এ চক্ষু সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

জনপ্রিয় সংবাদগুলো

বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা 

স্টাফ রিপোর্টার রূপগঞ্জ 

প্রকাশ :

স্টাফ রিপোর্টারের পাঠানো ছবি