কাভার ভ্যানের ধাক্কায় নির্মাণাধীন ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিয়ার ক্যাপ সাটার মহাসড়কে ভেঙে পড়েছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় নবীনগর চন্দ্রা মহাসড়কের বলিবদ্র এলাকায় ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ চলছিল। এসময় সন্ধ্যা সাড়ে সাাতটার দিকে মহাসড়কের চন্দ্রামুখী লেনে একটি কাভার্ট ভ্যান একটি পিলারে ধাক্কা দেয়ে। এতে পিলারের উপর থাকা লোহার সাটার কাভার ভ্যানের উপর ভেঙে পড়ে । তবে কেউ আহত হয়নি।
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, আমি ফোনে শুনেছি আমাদের লোকজন সেখানে গেছে। একটি কাভার ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সাটার উপর ধাক্কা দিছে। এতে ভেঙে পরছে। কেউ আহত হয়নি।
তিনি আরও বলেন, ঈদের আগেই পিয়ার ক্যাপ ও পিলারের ঢালাই কাজ হয়েছে। সে পিলারের সাটার খুলে ফেলা হচ্ছে। যেহেতু সাটার গুলো পার্ট পার্ট থাকে তাই সব একটু লুস রাখা হয়। সেসময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আঘাত করছে। এতেই সব কাভার ভ্যানের উপর পড়ে গেছে। আমাদের সব ঠিক আছে। কিছু সাটার ভেঙে গেছে। বাকী এক্সপ্রেসওয়ের সব ঠিক আছে।






