নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি

প্রকাশ :

পাবনা সীমান্তবর্তী গাড়ফা গ্রামের ভুট্টা ক্ষেত থেকে আকলিমার লাশ উদ্ধার করা হয়

ছবি: প্রতিনিধির পাঠানো ছবি

নাটোরের বড়াইগ্রাম নিখোঁজের একদিন পর উপজেলার পাবনা সীমান্তবর্তী গাড়ফা গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে আকলিমা আক্তার জুই নামে সাত বছরের এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আকলিমা আক্তার জুঁই গাড়ফা উওর পাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাহিদুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল পয়লা বৈশাখ বিকেল থেকে জুঁইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে মঙ্গলবার সকালে পার্শ্ববর্তী পাবনা জেলার চাটমোহর উপজেলার নাটোর পাবনা সীমান্তবর্তী একটি ভুট্টার জমিতে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের দাবি শিশুটাকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে তবে পুলিশ এ বিষয়ে কোন কিছু জানায়নি।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, মৃত শিশুটির বাড়ি বড়াইগ্রাম থানায়। পাশাপাশি মরদেহ পাওয়ার ঘটনাটি সীমান্তবর্তী এলাকায়। শিশুটি কিভাবে মারা গেছে বা কিভাবে হত্যা করা হয়েছে এই নিয়ে তদন্ত চলছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ।

জনপ্রিয় সংবাদগুলো

নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি

প্রকাশ :

পাবনা সীমান্তবর্তী গাড়ফা গ্রামের ভুট্টা ক্ষেত থেকে আকলিমার লাশ উদ্ধার করা হয়

প্রতিনিধির পাঠানো ছবি