হত্যাকারী ও মদদদাতাদের আটক ও বিচার দাবি

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ :

ছবি: প্রতিবেদকের পাঠানো ছবি

বাগেরহাটের কচুয়ায় বিএনপি নেতা শওকত হোসেনকে নৃশংসভাবে হত্যাকারী ও মূল গডফাদারদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনাসহ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে কচুয়া উপজেলাবাসী।
বুধবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে অনেকেই অংশ নেয়। এসময়ে তারা হত্যাকারী ও তাদের গডফাদারদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
উল্যেখ্য গত ১১ ফেব্রুয়ারী কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে প্রতিপক্ষ আফজাল গ্রুপের সঙ্গে লিয়াকত গ্রুপের স্থানীয় দেপাড়া বাজারে সংঘর্ষ হলে প্রতিপক্ষের হামলায় লিয়াকত ও তার ভাই শওকতসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের প্রথমে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করলে লিয়াকত ও শওকতের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ১০ দিন পর ঢাকা মেডিকেলে গত ২১ ফেব্রুয়ারী সকালে চিকিৎসাধীন অবস্হায় মারা যান তিনি।

জনপ্রিয় সংবাদগুলো

হত্যাকারী ও মদদদাতাদের আটক ও বিচার দাবি

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ :

প্রতিবেদকের পাঠানো ছবি