আদালত অবমাননার অভিযোগ, সারজিসকে লিগ্যাল নোটিশ

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে উচ্চ আদালতকে নিয়ে সামাজিক মাধ্যমে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

শনিবার (২৪ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন এ নোটিশ প্রদান করেন। নোটিশে সারজিস আলমকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। পাশাপাশি সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশের জনগণের কাছেও দুই ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাইলে সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন আইনজীবী জসিম উদ্দিন।

উল্লেখ্য, গত ২২ মে বিএনপি নেতা ইশরাক হোসেনের ডিএসসিসির মেয়র হিসেবে শপথ গ্রহণে হাইকোর্টের নিষেধাজ্ঞা চেয়ে দায়ের করা রিট খারিজ হয়ে যায়। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ রিটটি খারিজ করে বলেন, মামলাটি করার এখতিয়ার নেই এবং এটি ভুল ফোরামে দায়ের হয়েছে।

এরপর ওইদিন বেলা ১১টা ৪৯ মিনিটে সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন: “মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি?”

এই মন্তব্যকে কেন্দ্র করেই তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে, যা দেশের উচ্চ আদালতের মর্যাদার প্রতি অবমাননা হিসেবে বিবেচিত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।

জনপ্রিয় সংবাদগুলো

আদালত অবমাননার অভিযোগ, সারজিসকে লিগ্যাল নোটিশ

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত