ওমরাহ বন্ধ, হজ শেষে ফের সুযোগ

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

সৌদি আরবে আজ রোববার (১৩ এপ্রিল) থেকে নতুন করে আর কেউ ওমরাহ পালনের উদ্দেশ্যে প্রবেশ করতে পারবেন না। দেশটি হজ আয়োজনের প্রস্তুতি শুরু করায় ওমরাহ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। হজ শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় আগেই ঘোষণা দিয়েছিল, ১৫ শাওয়াল তথা ১৩ এপ্রিল থেকে ওমরাহ ভিসায় সৌদিতে প্রবেশ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হবে। তবে আজকের মধ্যেই যেসব যাত্রী সৌদি আরবে প্রবেশ করতে পারবেন, তারা নিয়মিত ওমরাহ সম্পন্ন করতে পারবেন। এরপর যারা ওমরাহ করতে চান, তাদের হজ মৌসুম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এদিকে, সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যেসব হজ ও ওমরাহ এজেন্সি নির্ধারিত সময়ের মধ্যে যাত্রীদের ফেরত পাঠাতে ব্যর্থ হবে, তাদের সর্বনিম্ন এক লাখ রিয়াল জরিমানা করা হবে। প্রয়োজন অনুযায়ী এ জরিমানার পরিমাণ আরও বাড়তে পারে।

হজ মন্ত্রণালয় জানায়, চলতি বছরের ওমরাহ যাত্রীদের সৌদি আরব ত্যাগের শেষ সময় ২৯ এপ্রিল। এই সময়সীমা অতিক্রম করলে সংশ্লিষ্ট যাত্রীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রণালয় আরও সতর্ক করে দিয়ে বলেছে, নির্ধারিত সময়ের পর সৌদিতে অবস্থান করা আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে এবং তার ফল ভোগ করতে হবে যাত্রী ও সংশ্লিষ্ট এজেন্সিকে।

জনপ্রিয় সংবাদগুলো

ওমরাহ বন্ধ, হজ শেষে ফের সুযোগ

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত