আগ্নেয়াস্ত্রসহ ধরা পড়লেন ছাত্রদল নেতা 

প্রকাশ :

ছবি: প্রতিনিধির পাঠানো ছবি

ছাত্রদল নেতার শয়ন কক্ষ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, বেশকিছু ককটেল তৈরি ও মাদক সেবনের সরঞ্জাম এবং ২ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়েছে। শনিবার (২২ মার্চ) দুপুরের দিকে বিষয়টি যৌথবাহিনীর পক্ষ থেকে ভিডিও বার্তার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তারকৃত মো. আশরাফুল হাসান জাবেদ ফেনীর দাগনভূঞা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। যৌথ বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে ফেনীর দাগনভূঞা পৌরসভার আজিজ ফাজিলপুর এলাকার মৃত রেজাউল হকের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর সদস্যরা। এ সময় রেজাউল হকের ছেলে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল হাসান জাবেদের শয়ন কক্ষের খাটের পাটাতনের নিচ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, বেশকিছু ককটেল তৈরি ও মাদক সেবনের সরঞ্জাম এবং ২ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়। পরে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালা উদ্দিন মামুন জানান, দাগনভূঞা উপজেলা ছাত্রদল নেতা জাবেদের বাসা থেকে বিভিন্ন রকম অবৈধ সরঞ্জামাদি উদ্ধারের বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য প্রমাণ হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জনপ্রিয় সংবাদগুলো

আগ্নেয়াস্ত্রসহ ধরা পড়লেন ছাত্রদল নেতা 

প্রকাশ :

প্রতিনিধির পাঠানো ছবি