প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ :

ছবি: প্রতিনিধির পাঠানো ছবি

চুয়াডাঙ্গায় তরমুজের রং সাদা হওয়া নিয়ে বাগবিতন্ডায় হামলার আহত যুবক নিপুন সাহা (২৪) মারা গেছে। মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান। এর আগে ১২ এপ্রিল রাতে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠের সামনে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুত্বর জখম হন নিপুন সাহা। নিহত নিপুন কুমার সাহা শহরের বড়বাজার পাড়ার কৃষ্ণপদ সাহার ছেলে। তিনি বর্তমানে শহরের টাউন ফুটবল মাঠ এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলেন।
ঘটনা সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল রাতে দু’পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শহরের ফেরিঘাট রোডের তরমুজ বিক্রেতা আমিনুল ইসলাম ও বৈদ্যুতিক মিস্ত্রী রুবেলকে কুপিয়ে জখমের ঘটনা ঘটে। এরই জের ধরে ১২ এপ্রিল রাতে শহরের টাউন ফুটবল মাঠের সামনে নিপুনকে একা পেয়ে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম সে। পরে তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল নেয়া হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দু’দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আইসিইউতে মারা যান নিপুন। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে। অভিযুক্ত সবাইকে দ্রুতই আইনের আওতায় আনা হবে।

জনপ্রিয় সংবাদগুলো

প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ :

প্রতিনিধির পাঠানো ছবি