দেড় ঘণ্টার চেষ্টায় মালিপাড়া বস্তির আগুন নিয়ন্ত্রণে

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শহরের সিআরবি এলাকার মালিপাড়া বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের ঘিঞ্জি কাঁচা-পাকা ঘরগুলোতে।

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় বস্তির অন্তত ২০টি ঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তবে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই স্থানীয়রা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ঘরগুলো ঘনবসতিপূর্ণ ও কাঠ ও টিনের তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন বস্তির বাসিন্দারা। ক্ষতিগ্রস্তরা এখন আশ্রয় ও সহায়তার অপেক্ষায়।

জনপ্রিয় সংবাদগুলো

দেড় ঘণ্টার চেষ্টায় মালিপাড়া বস্তির আগুন নিয়ন্ত্রণে

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত