চৌহালীতে ২১০ বস্তা সরকারি চাল উদ্ধার আটক ১

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ :

ছবি: প্রতিনিধির পাঠানো ছবি

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো. শরিফুল ইসলামের বাড়ি সহ পাশের দুইটি বাড়িতে অভিযান চালিয়ে ২১০ বস্তা সরকারি চাল উদ্ধার ও একজন কে আটক করেছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। রবিবার (১ জুন) রাতে চৌহালি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশের যৌথ অভিযানে এসব চাল জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়জান ইউনিয়নের চরজাজুরিয়া এলাকায় অভিযান চালিয়ে উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো. শরিফুল ইসলামের বাড়ি থেকে ৬৫ বস্তা তার প্রতিবেশী মোহাম্মদ আলী বাড়ি থেকে ৭৫ বস্তা ও জাহাঙ্গীর আলমের বাড়ি থেকে ৭০ বস্তা সহ মোট ২১০ বস্তা ভিডব্লিউবি কর্মসূচির সরকারি চাল উদ্ধার করা হয়। এসময় মোহাম্মদ আলী নামে একজনকে আটক করা হয়ছে।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল রাত সাড়ে ৯ থেকে ২ টা পর্যন্ত উপজেলার ঘোড়জান ইউনিয়নের চরজাজুরিয়া এলাকায় পৃথক তিনটি বাড়িতে অভিযান চালিয়ে ২১০ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে৷ এসময় একজনকে আটক করা হয়ছে। সরকারি ত্রাণ বা সহায়তা লুটপাটে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না, অভিযান অব্যাহত থাকবে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানা অফিসার ইনচার্জকে নির্দেশ দেয়া হয়েছে।

চৌহালী থানার ওসি আব্দুল বারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ২১০ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। অভিযানের খবর পেয়ে অন্যরা পালিয়ে গেলেও মোহাম্মদ আলীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক শরিফুল, ঘোড়জান ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সবুজ ওরফে সূর্য (যিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলীর ভাগ্নে) এবং আরও অজ্ঞাতনামা কয়েকজন মিলে বেআইনিভাবে সরকারি চালগুলো মজুদ করেছিল।ওসি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং দোষীদের গ্রেপ্তারে অভিযান চলবে।

জনপ্রিয় সংবাদগুলো

চৌহালীতে ২১০ বস্তা সরকারি চাল উদ্ধার আটক ১

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ :

প্রতিনিধির পাঠানো ছবি