প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা: দুই বিভাগে বিজয়ী সিয়ান

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫-এ চমকপ্রদ সাফল্য অর্জন করেছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাফিন ওসমান সিয়ান। ‘সাধারণ জ্ঞান’ ও ‘বাংলা’ বিষয়ের কুইজ বিভাগে সে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে নিজের প্রতিভার স্বাক্ষর রাখে।

জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রাজধানীর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান চন্দ্র রায় পোদ্দার। বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন তিনি। তার উপস্থিতিতে অনুষ্ঠানে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

প্রতিযোগিতাটি শুরু হয় বিদ্যালয় পর্যায় থেকে। এরপর ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ে পৌঁছায় প্রতিযোগীরা। প্রতিটি ধাপে কেবলমাত্র প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা পরবর্তী ধাপে অংশগ্রহণের সুযোগ পায়। শেষ পর্যন্ত, দেশের আটটি বিভাগ থেকে বাছাইকৃত প্রতিযোগীরা জাতীয় পর্যায়ে অংশ নেয়।

জাতীয় পর্যায়ে বালক ও বালিকা—উভয় শ্রেণি থেকে তিনজন করে মোট ছয়জনকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান হিসেবে নির্বাচিত করা হয়। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় প্রাইজমানি ও সনদ। পদক বিতরণ অনুষ্ঠানটি সাধারণত বছরের শেষে কিংবা পরবর্তী বছরের শুরুতে আয়োজন করা হয়।

১৯৮৫ সাল থেকে এই প্রতিযোগিতা দেশের প্রাথমিক শিক্ষার্থীদের জন্য একটি মর্যাদাপূর্ণ আসর হিসেবে গড়ে উঠেছে। শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এমন একটি প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা ও দক্ষতা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখছে।

সাফিন ওসমান সিয়ানের এ সাফল্যে তার পরিবার, শিক্ষক এবং সহপাঠীরা আনন্দে ভাসছেন। তার এ অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করছেন অনেকে।

জনপ্রিয় সংবাদগুলো

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা: দুই বিভাগে বিজয়ী সিয়ান

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত