কমলো এলপি গ্যাসের দাম

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

ভোক্তাদের জন্য স্বস্তির খবর—মে মাসে এলপি গ্যাসের দাম সামান্য কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার (৪ মে) ঘোষিত নতুন দামে ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৪৫০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ কমেছে ১৯ টাকা। এ সিদ্ধান্ত আজ সন্ধ্যা থেকেই কার্যকর হচ্ছে।

এছাড়া, অটোগ্যাসের দামও কমেছে। প্রতি লিটার অটোগ্যাস এখন ৬৫ টাকা ৫৭ পয়সা, যা আগে ছিল ৬৬ টাকা ৪১ পয়সা—কমেছে ৮৪ পয়সা।

এর আগে এপ্রিল মাসে সিলিন্ডার গ্যাসের দামে কোনো পরিবর্তন না আনলেও মার্চে ২৮ টাকা কমানো হয়েছিল। তবে ফেব্রুয়ারিতে বেড়েছিল ১৯ টাকা।

গ্যাসের এ পরিবর্তন সামান্য হলেও সার্বিক ব্যয়সংকটে থাকা সাধারণ মানুষ ও পরিবহন খাতের জন্য তা কিছুটা স্বস্তির হতে পারে।

জনপ্রিয় সংবাদগুলো

কমলো এলপি গ্যাসের দাম

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত