দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি: নুর

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

রবিবার (২০ এপ্রিল) রাজধানীর গুলশানে বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি তুলে ধরেন।

নুর বলেন, “বর্তমান সরকারের অধীনে থাকা দুই ছাত্র উপদেষ্টা এখনও পদে রয়েছেন। তারা যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন, তাহলে গণঅধিকার পরিষদ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”

তিনি আরও বলেন, “আগামী ডিসেম্বরের মধ্যেই একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন হওয়া জরুরি।”

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এবং গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদগুলো

দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি: নুর

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত