ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মোস্তাফিজুর রহমান বাবুল

প্রকাশ :

ছবি: ফাইল ছবি

কেন্দ্রীয় বিএনপির সহ-সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

দেশ বার্তাকে পাঠানো এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, “সিয়াম সাধনার মাস রমজান আমাদের আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা দেয়। এই শিক্ষা ধারণ করেই আনন্দ আর সৌহার্দ্যের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ শুধু উৎসব নয়, এটি ধনী-গরিব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মাঝে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার এক অপূর্ব মিলনমেলা।”

তিনি আরও বলেন, “ঈদের এই পবিত্র দিনে আসুন, আমরা পারস্পরিক সহযোগিতা ও সহানুভূতির হাত বাড়িয়ে দেই। যেন সমাজের কোনো দুস্থ-অসহায় মানুষ অভুক্ত না থাকে এবং ঈদের আনন্দ থেকে কেউ বঞ্চিত না হয়। ঈদ হোক শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার সুযোগ।”

তিনি দেশবাসীকে সংযম ও আত্মত্যাগের শিক্ষা থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আসুন, আমরা ঈদের এই আনন্দময় মুহূর্তে প্রতিজ্ঞা করি—সকল অন্যায়, ষড়যন্ত্র ও অশান্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকব। সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গঠনে আমরা সবাই একসঙ্গে কাজ করব।”

পরিশেষে, তিনি সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “ঈদের আনন্দ প্রতিটি ঘরে প্রবাহিত হোক, হৃদয় জুড়ে ছড়িয়ে পড়ুক ভালোবাসা ও সম্প্রীতি। পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি ও আনন্দ। ঈদ মোবারক!”

জনপ্রিয় সংবাদগুলো

ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মোস্তাফিজুর রহমান বাবুল

প্রকাশ :

ফাইল ছবি