পোপের বেশে ছবি প্রকাশ, সমালোচনার মুখে ট্রাম্প

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

পোপের বেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি নিজের একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২ মে রাতে তিনি এই ছবিটি নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করেন, যা পরে হোয়াইট হাউজের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকেও পোস্ট করা হয়।

ছবিটিতে ট্রাম্পকে দেখা যায় অলঙ্কারে সাজানো একটি চেয়ারে বসে থাকতে, তার পরনে পোপের ঐতিহ্যবাহী সাদা পোশাক ও হেডড্রেস। তিনি ডান হাতের তর্জনী তুলে গম্ভীর ভঙ্গিতে বসে আছেন।

এ ছবি এমন এক সময়ে প্রকাশিত হয়েছে, যখন ক্যাথলিক বিশ্ব পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোকাহত এবং নতুন পোপ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। ২১ এপ্রিল ভ্যাটিকানে নিজ বাসভবনে ৮৮ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন পোপ ফ্রান্সিস, যাকে ২৬ এপ্রিল সমাহিত করা হয়।

অনেক ক্যাথলিক নাগরিক ও ধর্মীয় গোষ্ঠী এই ছবিকে ‘অমর্যাদাকর’ ও ‘ধর্মের প্রতি অসম্মানজনক’ হিসেবে আখ্যা দিয়েছেন। নিউইয়র্ক স্টেট ক্যাথলিক কনফারেন্স এক বিবৃতিতে জানায়, “এখানে কোনও বুদ্ধিমত্তা বা রসবোধ নেই, প্রেসিডেন্ট সাহেব। আমরা আমাদের প্রিয় পোপকে সমাহিত করেছি, আর আপনি আমাদের বিশ্বাস নিয়ে উপহাস করছেন।”

ইতালির বামপন্থী সাবেক প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি এক্সে মন্তব্য করেন, “এই ছবি বিশ্বাসীদের অপমান করে এবং দেখায় ডানপন্থি নেতৃত্ব কিভাবে নিজেদের বিদ্রূপের বস্তুতে পরিণত করে।”

ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে হোয়াইট হাউজ থেকে জানানো হয়েছে, এটি ‘উপহাসমূলক উদ্দেশ্যে’ নয়।

উল্লেখ্য, কিছুদিন আগেই ট্রাম্প মজা করে বলেছিলেন, তিনি ‘পোপ হতে চান’। সেই মন্তব্যের রেশ ধরেই ধারণা করা হচ্ছে এই ছবিটি তৈরি ও প্রচার করা হয়েছে।

জনপ্রিয় সংবাদগুলো

পোপের বেশে ছবি প্রকাশ, সমালোচনার মুখে ট্রাম্প

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত