রাজশাহীবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোসাদ্দেক হোসেন বুলবুল

প্রকাশ :

ছবি: প্রতিবেদকের পাঠানো ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ মোসাদ্দেক হোসেন বুলবুল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “মাসব্যাপী সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, ভ্রাতৃত্ব ও শান্তির বার্তা নিয়ে এসেছে। ঈদ শুধু উৎসব নয়, এটি মানবিকতা, সহমর্মিতা ও সাম্যের প্রতীক। আসুন, ঈদের এই আনন্দ ধনী-গরিব, উঁচু-নিচু ভেদাভেদ ভুলে সবাই মিলে ভাগ করে নিই, যাতে কেউ ঈদের খুশি থেকে বঞ্চিত না থাকে।”

তিনি আরও বলেন, “রমজানের শিক্ষা আমাদের ন্যায়, সততা ও সহানুভূতির পথ দেখায়। এই শিক্ষা কাজে লাগিয়ে আমরা দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারি। ঈদের এই উৎসব আমাদের সমাজে সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করুক।”

তিনি দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “বাংলাদেশ যেন সত্যিকারের গণতন্ত্র, ন্যায়বিচার ও উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে, সেই প্রার্থনা করি। ঈদের এই আনন্দময় মুহূর্তে আমরা যেন সব সংকট ভুলে দেশকে এগিয়ে নেওয়ার শপথ গ্রহণ করি।”

পরিশেষে, তিনি দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান।

জনপ্রিয় সংবাদগুলো

রাজশাহীবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোসাদ্দেক হোসেন বুলবুল

প্রকাশ :

প্রতিবেদকের পাঠানো ছবি