ড. এম আসাদুজ্জামানের পক্ষ থেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা

প্রকাশ :

ছবি: ফাইল ছবি

রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) চেয়ারম্যান এবং বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান, সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং সংস্থাপন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সহোদর ড. এম আসাদুজ্জামান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “রমজান মাসের পবিত্র সিয়াম সাধনার পর আমাদের মাঝে এসেছে ঈদুল ফিতর, যা আনন্দ, শান্তি ও সহমর্মিতার বার্তা নিয়ে আসে। ঈদ আমাদের শিখিয়ে দেয় যে, সকল শ্রেণির মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সহানুভূতি এবং সাম্য প্রতিষ্ঠা করাই মানবতার প্রকৃত সৌন্দর্য। আসুন, আমরা ঈদের এই আনন্দ ধনী-গরিব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মাঝে ভাগাভাগি করি এবং একে অপরের পাশে দাঁড়িয়ে এই ঈদকে আরও মহিমান্বিত করি।”

তিনি আরও বলেন, “এই ঈদ আমাদের আত্মশুদ্ধি, সংযম এবং মানবিক মূল্যবোধের বিকাশ ঘটানোর এক গুরুত্বপূর্ণ সময়। ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের প্রতিটি মানুষ এই খুশি অনুভব করতে পারে। আমাদের উচিত অসহায়, দুস্থ ও দরিদ্রদের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানো, যাতে তারা ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করতে পারে।”

তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে বলেন, “আমরা যেন শান্তি, সম্প্রীতি এবং উন্নতির পথে এগিয়ে যেতে পারি এবং দেশের প্রতিটি মানুষ একটি সুখী ও উন্নত জীবনের অধিকারী হতে পারে, সে লক্ষ্যে কাজ করতে পারি।”

পরিশেষে, তিনি দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলকে ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানান।

জনপ্রিয় সংবাদগুলো

ড. এম আসাদুজ্জামানের পক্ষ থেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা

প্রকাশ :

ফাইল ছবি