হাসিনা অসুস্থ? মানবজমিনের রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থান ও শারীরিক অবস্থা ঘিরে চলছে নানা গুঞ্জন। কারও দাবি, তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্সেসে (এইমস), আবার কেউ বলছে— তাকে দেখা গেছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। তবে মানবজমিন এই দাবিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি, যদিও অনুসন্ধান অব্যাহত রয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশত্যাগে বাধ্য হন এবং এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন বলে জানা যায়। দিল্লি থেকে মানবজমিনের একজন সংবাদদাতা জানান, শেখ হাসিনার চিকিৎসা চলছে দিল্লিতেই, তবে ব্যাপক গোপনীয়তার সঙ্গে।

৭৮ বছর বয়সী এই নেত্রীর উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা রয়েছে। গত আট মাসে তিনি কোনো ব্যক্তিগত চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন না বলেও জানিয়েছেন কলকাতার মানবজমিন প্রতিনিধি। ফলে এইমসেই তাকে ভিভিআইপি চিকিৎসা সুবিধায় ভর্তি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে আওয়ামী লীগের আরেক বর্ষীয়ান নেতা ওবায়দুল কাদেরও রয়েছেন ভারতে। গণঅভ্যুত্থানের পর তিনি বাংলাদেশ থেকে পালিয়ে কলকাতায় আশ্রয় নেন। হার্ট ও শ্বাসকষ্টজনিত জটিলতায় তিনি নিয়মিত কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাকে একবার একদিনের জন্য ভর্তি করতেও হয়েছিল। জানা গেছে, আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা এখন ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে বাংলাদেশে একাধিক মামলা প্রক্রিয়াধীন।

এই সব তথ্য নিশ্চিত না হলেও দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে শেখ হাসিনার স্বাস্থ্য এবং অবস্থান ঘিরে ছড়িয়ে পড়া এই গুঞ্জন।

জনপ্রিয় সংবাদগুলো

হাসিনা অসুস্থ? মানবজমিনের রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত