মুক্তধারা নিউইয়র্ক আয়োজিত ‘নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৫ এ শ্রেষ্ঠ প্রকাশনা হিসেবে পুরস্কৃত হয়েছে কবি প্রকাশনী। প্রকাশনা সংস্থা কথাপ্রকাশ ২০১৮ সালে ‘চিত্তরঞ্জন সাহা পুরস্কার’ নামে এ পুরস্কার প্রবর্তন করে। পুরস্কারটির অর্থমূল্য পাঁচশো ডলার।বিষয়বৈচিত্র্য সমৃদ্ধ, সৃজনশীল ও মননশীল প্রকাশনার জন্য এই পুরস্কার প্রদান করা হয়। কবি প্রকাশনীর স্বত্বাধিকারী ও প্রকাশক সজল আহমেদ এর হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়।
০






