আ. লীগ নিষিদ্ধ চায় কাঞ্চনের জেপিবি

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন নিরাপদ সড়ক আন্দোলনের নেতা ও নবগঠিত রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশের (জেপিবি) সভাপতি, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

শুক্রবার (৯ মে) লন্ডন থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘পারিবারিক কারণে আমি বর্তমানে লন্ডনে অবস্থান করছি, তবে এই আন্দোলনের প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। আমি সরাসরি অংশগ্রহণ করতে না পারলেও, মনেপ্রাণে আন্দোলনকারীদের পাশে আছি।’

তিনি আরও বলেন, ‘আমরা ২৪-এর চেতনায় বিশ্বাসী। ফ্যাসিবাদকে কোনওভাবে মেনে নেওয়া হবে না। দেশে ফিরে আমি আন্দোলনকারীদের সঙ্গে একত্রে রাজপথে নামবো।’

জেপিবির নির্বাহী চেয়ারম্যান গোলাম সারওয়ার মিলন ও মহাসচিব শওকত মাহমুদ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠে অবস্থান করছেন বলে জানান তিনি।

দলের সমন্বয়ক নূরুল কাদের সোহেল বলেন, ‘আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছি। দলীয় সভাপতির নির্দেশে আমাদের নেতাকর্মীরা ছাত্র ও জনতার পাশে আছেন এবং থাকবেন।’

জনপ্রিয় সংবাদগুলো

আ. লীগ নিষিদ্ধ চায় কাঞ্চনের জেপিবি

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত