দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

কাতার সফর এবং পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রোববার দুপুর ১টা ৩০ মিনিটে তিনি রোম ত্যাগ করেন এবং সোমবার (২৮ এপ্রিল) ভোর ৩টায় ঢাকায় পৌঁছান।

এর আগে, গত শনিবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ড. ইউনূসও অংশ নেন। তারও আগে তিনি শুক্রবার কাতারের দোহা থেকে ইতালির রোমে যান।

পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার দিন ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ক্যাথলিক চার্চের দুই শীর্ষ নেতা—কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসি ও কার্ডিনাল জ্যাকব কুভাকাড। তারা পোপ ফ্রান্সিসের দারিদ্র্য বিমোচন, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের স্বপ্নের কথা স্মরণ করেন। একই সঙ্গে, দারিদ্র্যবিরোধী আন্দোলনে অবদানের জন্য ড. ইউনূসকে ধন্যবাদ জানান এবং তাকে পোপের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেন।

ড. ইউনূসও পোপের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে আপন করে নেওয়ার অসাধারণ মানবিক গুণের অধিকারী ছিলেন।

এছাড়া, ভ্যাটিকানে জাতিসংঘ অফিসের সাবেক স্থায়ী পর্যবেক্ষক কার্ডিনাল তোমাসির সঙ্গে বৈঠকে ড. ইউনূস বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। রোমের একটি হোটেলে আন্তঃধর্মীয় সংলাপ বিষয়ক দপ্তরের প্রধান কার্ডিনাল কুভাকাডও তার সঙ্গে দেখা করেন। এই আলোচনায় সেপ্টেম্বর মাসে বাংলাদেশে একটি আন্তঃধর্মীয় সংলাপ আয়োজনের পরিকল্পনা নেয়া হয়, যেখানে বিভিন্ন ধর্মের নেতারা অংশ নেবেন।

পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার পরে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিনও ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের মধ্যে বৈশ্বিক বাণিজ্যের বর্তমান অবস্থা এবং লাতিন আমেরিকা ও এশিয়ার মধ্যে সহযোগিতা জোরদার করার প্রয়োজনীয়তা নিয়ে মতবিনিময় হয়।

জনপ্রিয় সংবাদগুলো

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত