জামালপুরের বিশিষ্ট রাজনীতিবিদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ও দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের জনগণসহ সারাবিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
বাংলাদেশ রিপোর্ট-এ পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “মাসব্যাপী সিয়াম সাধনার পর আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ শান্তি, ভালোবাসা ও মানবতার শিক্ষা দেয়। আসুন, ধনী-গরিব নির্বিশেষে সবাই ঈদের আনন্দ ভাগ করে নেই এবং সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করি।”
তিনি আরও বলেন, “এই উৎসব আমাদেরকে সংযম, ত্যাগ ও সহানুভূতির শিক্ষা দেয়। আসুন, আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে অসহায় ও দুস্থ মানুষদের মুখে হাসি ফোটাই। সমাজের সবাই যেন ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে, সে লক্ষ্যে কাজ করি।”
পরিশেষে, তিনি দেশবাসীকে ঈদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক! সবার জীবন আনন্দ ও শান্তিতে পরিপূর্ণ হোক।”






