সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কাজী গোলাম মোর্শেদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সারাবিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
বাংলাদেশ রিপোর্ট-এ পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য এক অনাবিল আনন্দের দিন। এক মাস সিয়াম সাধনার পর এই উৎসব আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের শিক্ষা দেয়। আসুন, আমরা ঈদের এই শিক্ষা ধারণ করে মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করি।”
তিনি আরও বলেন, “ঈদ কেবল উৎসব নয়, এটি সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিকতার প্রতীক। ঈদের আনন্দ সমাজের সকল স্তরের মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে হবে। ধনী-গরিব, সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের পাশে দাঁড়ানোই হবে প্রকৃত ঈদের আনন্দ।”
তিনি দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বলেন, “বাংলাদেশের প্রতিটি ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক, প্রতিটি মানুষ শান্তিতে জীবন যাপন করুক—এটাই আমার প্রত্যাশা। সকল ষড়যন্ত্র ও বিভেদ ভুলে আমাদের ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও উন্নত বাংলাদেশের পথে এগিয়ে যেতে হবে।”
শেষে তিনি বলেন, “বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানের জন্য ঈদুল ফিতর বয়ে আনুক আনন্দ, শান্তি ও কল্যাণ। সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক!”






