যে কারণে ভেঙেছিল ক্যাটরিনা-রণবীরের প্রেম

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

বলিউডের আলোচিত জুটি ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুরের প্রেমের গল্প এক সময় ছিল সবার মুখে মুখে। পর্দার রসায়ন বাস্তব জীবনেও রূপ নিয়েছিল প্রেমে। দীর্ঘ পাঁচ বছর ধরে একে অপরের সঙ্গে ছিলেন তারা, একসঙ্গে ঘুরেছেন দেশ-বিদেশ। তবুও সেই সম্পর্ক টেকেনি, বিচ্ছেদ হয়ে যায়।

রণবীর কাপুরের জীবনে একাধিক নায়িকার আগমন থাকলেও শেষমেশ তিনি বিয়ে করেছেন আলিয়া ভাটকে। আর ক্যাটরিনা কাইফ এখন অভিনেতা ভিকি কৌশালের জীবনসঙ্গিনী।

তবে অনুরাগীদের মনে একটা প্রশ্ন দীর্ঘদিন ঘুরপাক খাচ্ছে— ঠিক কী কারণে ভেঙে গিয়েছিল তাদের প্রেম?

ক্যাটরিনা এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন, রণবীরের ভালোবাসা নিয়ে তার মনে সবসময় দ্বিধা ছিল। তিনি বলেন, “আমি ভয় পেতাম এমন এক পরিস্থিতির, যেখানে আমি বিয়ের মঞ্চে দাঁড়িয়ে থাকবো, কিন্তু বুঝতে পারবো রণবীর আমাকে ভালোবাসে না।”

রণবীর নাকি অভিনেত্রীর বিয়ের প্রস্তাবে কখনও স্পষ্ট সাড়া দেননি। ক্যাটরিনা বুঝেও অনেক সময় চুপ ছিলেন। এমনকি রণবীরের পরিবারকে আপন করে তোলারও চেষ্টা করেছিলেন তিনি, তবে সেটা সম্ভব হয়ে ওঠেনি।

এ সম্পর্কের বিচ্ছেদ তাদের জীবনে একটা তিক্ত অধ্যায় হয়ে রয়ে গেছে। কেউই তেমনভাবে মুখ খোলেননি সেই সময়, তবে ক্যাটরিনা পরবর্তীতে বলেছিলেন— রণবীর নিজের অনুভূতি নিয়েই দ্বিধায় থাকতেন, যা তাদের ভবিষ্যতের প্রতি অনিশ্চয়তা তৈরি করে।

বর্তমানে তারা আলাদা জীবন গড়েছেন, তবুও তাদের পুরনো প্রেমের গল্প আজও বলিউড প্রেমীদের কাছে এক রহস্যময় অধ্যায়।

জনপ্রিয় সংবাদগুলো

যে কারণে ভেঙেছিল ক্যাটরিনা-রণবীরের প্রেম

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত