বয়স ৫০ ছুঁই ছুঁই, তবু স্টাইল ও গ্ল্যামারে বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল এখনও অনন্যা। কিন্তু এবার ব্যক্তিগত জীবন ঘিরে নতুন করে আলোচনায় এলেন তিনি। সম্প্রতি দুবাইয়ে ছুটি কাটাতে গিয়ে শেয়ার করা একটি ছবি ঘিরে উঠেছে গুঞ্জন—‘আমিশা কি অন্তঃসত্ত্বা?’
সামাজিক মাধ্যমে বরাবরই সক্রিয় আমিশা। নানা সময় নিজের ছবি ও ভিডিও দিয়ে ভক্তদের চমকে দেন। এবার ইনস্টাগ্রামে শেয়ার করা এক ছবিতে দেখা যাচ্ছে, সবুজ মনোকিনি পরে রোদ পোহাচ্ছেন তিনি। হাতে আইসক্রিম, খোলা চুল, মাথায় টুপি আর চোখে সানগ্লাস—সব মিলিয়ে বেশ আকর্ষণীয় উপস্থিতি। তবে নেটিজেনদের নজর কাড়ে তার পেটের গঠন। অনেকেই মন্তব্য করেছেন, “বেবি বাম্প নয় তো?” কেউ কেউ আরও এক ধাপ এগিয়ে লিখেছেন, “অবিবাহিত হয়েও অন্তঃসত্ত্বা?”
গুঞ্জনের জেরে সোশ্যাল মিডিয়ায় আমিশাকে নিয়ে তোলপাড় চলছে। যদিও এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া দেননি আমিশা প্যাটেল।
তবে কিছুদিন আগেই আরেকটি গুঞ্জন চাউর হয়—তিনি নাকি সম্পর্কে জড়িয়েছেন নিজে থেকে ১৯ বছরের ছোট নির্বাণ নামে এক তরুণের সঙ্গে। একটি ঘনিষ্ঠ ছবিতে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল, যেখানে নির্বাণের বাহুতে আবদ্ধ আমিশাকে দেখা যায়। সেই ছবির ক্যাপশনে আমিশা লেখেন, ‘আমার ডার্লিংয়ের সঙ্গে এক মনোরম সন্ধ্যা।’ পাল্টা নির্বাণও লেখেন, ‘ডার্লিং’।
সব মিলিয়ে বয়সের সীমা পেরিয়ে জীবনের রঙিন অধ্যায় নিয়ে আলোচনায় এই গ্ল্যামারাস নায়িকা।






