অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যু সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান নির্মাতা লুরিহাজ মালসি।

এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘অভিনেত্রী গুলশান আরা আহমেদ আজ সকালে আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি নাটক ও চলচ্চিত্র উভয় মাধ্যমে দারুণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।’

অন্যদিকে নির্মাতা কাজল আরফিন অমি জানান, ‘আজ সকাল ৬টা ৪০ মিনিটে গুলশান আরা আহমেদ আপা ইন্তেকাল করেছেন। ব্যাচেলর পয়েন্টে কাবিলার আম্মা এবং নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে তার অভিনয় স্মরণীয় হয়ে থাকবে।’

অভিনেত্রীর মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং অসংখ্য ভক্ত। তারা তার আত্মার মাগফেরাত কামনা করেছেন।

২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হিসেবে গুলশান আরার অভিনয় যাত্রা শুরু। পরবর্তীতে তিনি চলচ্চিত্রেও অভিনয় করেন, তার প্রথম ছবি ছিল প্রয়াত এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’। এরপর ‘চরিত্র’, ‘ডনগিরি’, ‘ভালোবাসা আজকাল’, ‘পোড়ামন’-সহ বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে (আসিফ আহমেদ হৃদয়) এবং এক মেয়েকে (জাকিয়া রেজওয়ানা আহমেদ জ্যোতি) রেখে গেছেন।

জনপ্রিয় সংবাদগুলো

অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত