আলমের পরিণতি খুব ভয়ংকর: রিয়া মনি

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

হিরো আলমের বাবার মৃত্যুর পর থেকে তার স্ত্রী রিয়া মনির সঙ্গে প্রকাশ্য কথার লড়াইয়ে জড়িয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। শনিবার এক সংবাদ সম্মেলনে হিরো আলম অভিযোগ করেন, রিয়া মনির কারণে তার তিনটি সংসার ভেঙে গেছে। এর জবাবে রিয়া মনি ঘোষণা দিয়েছেন, হিরো আলমের পরকীয়া সম্পর্ক নিয়ে সংবাদ সম্মেলন করবেন।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে এক ফেসবুক পোস্টে রিয়া মনি ক্যাপশনে লেখেন, ‘দুই নৌকায় পা দেওয়ার পরিণতি খুবই ভয়ংকর হয়।’ ভিডিওতে দেখা যায়, হিরো আলমের কাঁধে হেলান দিয়ে রয়েছেন এক অজ্ঞাত নারী। নেটিজেনদের ধারণা, ওই নারী হতে পারেন হিরো আলমের পঞ্চম স্ত্রী।

তবে এখন পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে, হিরো আলমের তিনটি বিয়ের খবর নিশ্চিত। রিয়া মনির পর তার আরেকটি বিয়ের গুঞ্জন শোনা গেলেও, পাঁচটি বিয়ের বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য মেলেনি।

শনিবারের সংবাদ সম্মেলনে হিরো আলম বলেন, ‘আমার বাবা মৃত্যুশয্যায় ছিলেন, অথচ রিয়া মনি তখন বাবার কাছে না গিয়ে ম্যাক্স রাজুর সঙ্গে নাচের ভিডিও বানাচ্ছিল। এমন একজন মেয়ের সঙ্গে আর সংসার করা সম্ভব না।’
তিনি আরও বলেন, ‘রিয়া মনির কারণে শুধু আমার সংসার নয়, যে মেয়ে আমার বাবার সেবা করেছিল— সেই মিতির সংসার এবং ম্যাক্স রাজুর স্ত্রী ইতির সংসারও ভেঙে গেছে।’

উল্লেখ্য, মডেলিংয়ের সময় রিয়া মনির সঙ্গে পরিচয় হয় হিরো আলমের। তখন তিনি দ্বিতীয় স্ত্রী মডেল নুসরাত জাহানকে ডিভোর্স দেন এবং রিয়াকে বিয়ে করেন। বিয়ের পর দুজনে একসঙ্গে বেশ কিছু কাজও করেছেন।

জনপ্রিয় সংবাদগুলো

আলমের পরিণতি খুব ভয়ংকর: রিয়া মনি

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত