মুখ খুললেন অহনা

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

ছোটপর্দার অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে সহকর্মীকে হেনস্তা এবং শুটিং সেটে অশালীন আচরণের অভিযোগ ওঠার পরপরই তার একাধিক মন্তব্যে জড়িয়ে পড়ে অভিনেত্রী অহনা রহমানের নাম। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় ওঠে ‘ডাবল টাইমিং’ মন্তব্য ঘিরে। বিষয়টি নজরে আসতেই নিজের অবস্থান পরিষ্কার করেন অহনা।

ফেসবুকে দেওয়া এক পোস্টে অহনা লিখেছেন, “‘ডাবল টাইমিং’? আপনি (শামীম) যা বলেছেন, সেটা সত্যি তো? নিজের ভুল ঢাকতেই কি এমন অপবাদ দিচ্ছেন?” পাশাপাশি তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান, যেন তাকে অন্যদের ব্যক্তিগত বিষয় বা গল্পে জড়িয়ে সংবাদ প্রকাশ না করা হয়। “দয়া করে অন্যের গল্পে আমাকে হেডলাইনে টানবেন না,”— বলেন তিনি।

উল্লেখ্য, পুরো ঘটনা শুরু হয় অভিনেত্রী প্রিয়াঙ্কার এক অভিযোগকে কেন্দ্র করে। তার দাবি, শুটিং সেটে শামীম হাসান সরকার তাকে ধর্ষণের হুমকি দেন এবং বলেন, “তোর মতো হাজার মেয়ের সঙ্গে সময় কাটিয়ে আমি এখন বিয়ে করেছি।”

এর জবাবে এক সংবাদ সম্মেলনে শামীম বলেন, “প্রিয়াঙ্কার অভিযোগ সত্য নয়। তবে, আমি তাকে গালি দিয়েছিলাম, এটা ঠিক। ওই কারণে সে বারবার শট দিতে ভুল করছিল। ধর্ষণের হুমকির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”

এই সংবাদ সম্মেলনেই অহনা রহমানের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের প্রসঙ্গ টেনে আনেন শামীম। তিনি বলেন, “অহনার প্রেম ছিল ‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে, প্রায় ৬-৭ বছর ধরে। আমার সঙ্গে যখন বন্ধুত্ব হয়েছিল, তখনও তাদের সম্পর্ক ছিল। এ কারণেই আমাদের সম্পর্ক বেশি দিন টেকেনি। সে ডাবল টাইমিং করেছিল।”

এই মন্তব্যের পরই শুরু হয় বিতর্ক, যা শেষ পর্যন্ত অহনার পাল্টা প্রতিক্রিয়ার মাধ্যমে নতুন মাত্রা পায়।

জনপ্রিয় সংবাদগুলো

মুখ খুললেন অহনা

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত