ডেসটিনির রফিকুল আমীনের নেতৃত্বে এলো ‘আ-আম জনতা পার্টি’

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

দেশের জনগণের ন্যায্য অধিকার, আইনের শাসন এবং মতপ্রকাশের স্বাধীনতাকে গুরুত্ব দিয়ে ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’ নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বনানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের ঘোষণাপত্র পাঠ করেন আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন, যিনি ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও পরিচিত।

দলের সদস্য সচিব হিসেবে রয়েছেন ফাতিমা তাসনিম।

ঘোষণাপত্র পাঠকালে রফিকুল আমীন বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পরেও দেশের মানুষ বৈষম্য ও বঞ্চনার শিকার। জনগণকে সঙ্গে নিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নামতে হবে। আ-আম জনতা পার্টি সেই সংগ্রামে নেতৃত্ব দিতে চায়।”

তিনি আরও জানান, নতুন দলটি সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, অসাম্প্রদায়িক সমাজ গঠন, সরকারি দপ্তর ও আদালতের ডিজিটালাইজেশন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি নিরুৎসাহিত করার মতো একাধিক লক্ষ্য বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

সংবাদ সম্মেলনে সদস্য সচিব ফাতিমা তাসনিম বলেন, “রাজনৈতিক সচেতনতা না থাকলে দেশে আবার স্বৈরাচার ফিরে আসবে। আমরা আওয়ামী স্বৈরাচারকে বিদায় করেছি, ভবিষ্যতেও কাউকে তা হতে দেব না।”

অনুষ্ঠানে ২৯৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করা হয়। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ডেসটিনি গ্রুপের আলোচিত সাবেক ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন দীর্ঘ ১২ বছর কারাভোগের পর সম্প্রতি মুক্তি পান। তার নেতৃত্বেই নতুন এই দলের পথচলা শুরু হলো।

জনপ্রিয় সংবাদগুলো

ডেসটিনির রফিকুল আমীনের নেতৃত্বে এলো ‘আ-আম জনতা পার্টি’

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত