জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত জুলাই ও আগস্ট মাসে সংঘটিত গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সোমবার (১২ মে) সকালে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে সংস্থাটির কর্মকর্তারা এই প্রতিবেদন জমা দেন।

তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনাকে জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে বলে সূত্র জানায়। এর আগে, ৯ মে এক ফেসবুক পোস্টে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছিলেন, তদন্ত রিপোর্ট দাখিলের পর শেখ হাসিনার বিরুদ্ধে ‘ফরমাল চার্জ’ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিল করে বিচারিক প্রক্রিয়া শুরু হবে।

তিনি আরও বলেন, চানখারপুল হত্যাকাণ্ডে জড়িত সিনিয়র পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এই ঘটনায় চলতি সপ্তাহেই ফরমাল চার্জ দাখিল করা হবে বলে আশা করা হচ্ছে। এর মধ্য দিয়ে জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদগুলো

জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত