দুপুরে জামিন, সন্ধ্যায় স্থগিত

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হাইকোর্টে পাওয়া জামিনাদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের রায়ের অনুলিপি প্রকাশ এবং নিয়ম অনুযায়ী ‘লিভ টু আপিল’ না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৫টা ৫০ মিনিটে চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক।

এর আগে দুপুরে হাইকোর্টের বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর করেন। জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে তারা এ রায় দেন। চিন্ময়ের পক্ষে ছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য।

হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ তাৎক্ষণিকভাবে চেম্বার জজ আদালতে আবেদন জানায়।

প্রসঙ্গত, ২০২৪ সালের ২৫ অক্টোবর চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হয়। এর পর ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়, যেখানে আরও ১৮ জনকে আসামি করা হয়।

পরবর্তী সময়ে ২২ নভেম্বর রংপুরে আরেকটি সমাবেশের পর ২৫ নভেম্বর ঢাকায় তাকে গ্রেফতার করা হয়। পরদিন জামিন আবেদন খারিজ করে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও চিন্ময়ের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয় এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।

চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত চলতি বছরের ২ জানুয়ারি তার জামিন আবেদন নামঞ্জুর করলে হাইকোর্টে পুনরায় আবেদন করেন চিন্ময়। ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট তার জামিন প্রশ্নে রুল জারি করে।

এই মামলার পরিপ্রেক্ষিতেই হাইকোর্টের জামিনাদেশ আপাতত স্থগিত করেছে চেম্বার জজ আদালত।

জনপ্রিয় সংবাদগুলো

দুপুরে জামিন, সন্ধ্যায় স্থগিত

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত