দেশ থেকে অমঙ্গল দূর হয়ে গেছে: প্রেস সচিব

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীর রমনার বটমূলে আয়োজিত বর্ষবরণ উৎসবে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “দেশ থেকে ইতোমধ্যে অমঙ্গল দূর হয়ে গেছে।”

তিনি বলেন, “আমরা একটি নতুন বাংলাদেশ গঠনের চেষ্টা করছি। এখনো যেটুকু অশুভ রয়ে গেছে, সেটাও খুব দ্রুত দূর হয়ে যাবে।”

সোমবার (১৪ এপ্রিল) সকালে তিনি রমনার বটমূলে এ কথা বলেন। দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রেস সচিব আরও বলেন, “আমরা এবারের নববর্ষ উদযাপন করছি এক নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে। এই উৎসব হয়ে উঠেছে এক মিলনমেলা—সবাই এসেছে, সবাই উদযাপন করছে।”

তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, “আমরা চাই এই নতুন বাংলাদেশে সবাই আনন্দে থাকুক। দেশ আরও এগিয়ে যাক, অশুভ ও নেতিবাচকতাগুলো চিরতরে দূর হোক।”

এদিকে নববর্ষ উপলক্ষে চারুকলা অনুষদ থেকে আয়োজিত বর্ণিল শোভাযাত্রায় অংশ নিতে এসে প্রেস সচিব সামাজিক যোগাযোগমাধ্যমেও একটি বার্তা দেন। সকাল সাড়ে ১০টার দিকে দেওয়া স্ট্যাটাসে তিনি লেখেন, “আপা তার ওয়াদা রাখলেন, ফিরে আসলেন আরও ভয়ংকর রূপে!”

এবারের শোভাযাত্রায় ছিল মুখোশ, পাপেট, বাঘ, পাখি, মাছসহ নানা আকারের গ্রামীণ জীবনের শিল্পকর্ম। আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল “ফ্যাসিস্ট মুখাবয়ব” মোটিফ।

জনপ্রিয় সংবাদগুলো

দেশ থেকে অমঙ্গল দূর হয়ে গেছে: প্রেস সচিব

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত