চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে আগামী সাত দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। রোববার (১৩ এপ্রিল) বিচারপতি মো. রেজাউল হকের একক বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

এর আগে হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছিলেন তামান্না। গত ৯ এপ্রিল বিচারপতি মো. মাহবুব উল আলম ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। তবে এই জামিন আদেশের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।

উল্লেখ্য, গত ১৫ মার্চ রাতে রাজধানীর বসুন্ধরা শপিং মলে অবস্থানকালে ছোট সাজ্জাদকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। তার গ্রেফতারের পর স্ত্রী তামান্না একটি ফেসবুক লাইভে এসে বলেন, ‘কাড়ি কাড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো।’ সেই সঙ্গে প্রতিপক্ষদের উদ্দেশে হুমকি দিয়ে বলেন, ‘খেলা শুরু করছো তোমরা, শেষ করবো আমরা।’ ৫৮ সেকেন্ডের সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ ডিসেম্বর অক্সিজেন এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে পালিয়ে যান সাজ্জাদ। এতে পুলিশসহ পাঁচজন আহত হন। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ মোট ১৫টি মামলা রয়েছে। এমনকি তিনি ফেসবুক লাইভে এসে বায়েজিদ থানার ওসিকে মারধরের হুমকিও দিয়েছিলেন।

সাজ্জাদ গ্রেফতারের পর ৩০ মার্চ চট্টগ্রামের বাকলিয়া এলাকায় একটি প্রাইভেটকারে গুলি চালিয়ে দুজনকে হত্যা করা হয়। পুলিশের ধারণা, এ ঘটনা সাজ্জাদ ও প্রতিদ্বন্দ্বী সন্ত্রাসী সরোয়ার হোসেনের দ্বন্দ্বের ফল। প্রাথমিক তদন্তে জানা গেছে, সাজ্জাদের অনুসারীরাই সরোয়ারপন্থীদের ওপর হামলা চালিয়েছিল।

এ ঘটনায় নিহত বখতিয়ার হোসেন মানিকের মা ফিরোজা বেগম ১ এপ্রিল বাকলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে সাজ্জাদ ও তার স্ত্রী তামান্নাকে হুকুমের আসামি করা হয়।

জনপ্রিয় সংবাদগুলো

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত