হত্যা মামলা তুলে নিতে ব্যবসায়ীকে অপহরণ

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ

প্রকাশ :

ছবি: স্টাফ রিপোর্টারের পাঠানো ছবি

নারায়গঞ্জের রূপগঞ্জে ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী সূবর্না আক্তার হত্যা মামলা তুলে নিতে মামলার আসামী নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাসেল প্রকাশ্যে তার দলবল নিয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে। পরে তার কাছ থেকে মুক্তিপণ বাবদ টাকা দাবি করে। এসময় ৩ লাখ টাকা আদায় করেন অপহরনকারীরা। পরে খবর পেয়ে পুলিশ বিকালে পূর্বাচল ১৩ নস্বর সেক্টর থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার করে। এসময় গ্রেপ্তার করা হয় রাসেলসহ ৬ জনকে। শুক্রবার উপজেলার পূর্বাচল নতুন শহরের ১৩ নম্বর সেক্টর এলাকায় এ ঘটনা ঘটে। ব্যবসায়ী রাশেদুল ইসলাম জানান,২০১৮ সালে ২ জুন রূপগঞ্জের ইউসূফগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী সূবর্না আক্তারকে অপহরন করে গণধর্ষণ করে হত্যা করা হয়। এঘটনায় নিহত ছাত্রীর বাবা রাকিব বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক রাসেলসহ ৪ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন। এদিকে মামলায় সার্বিকভাবে সহায়তা করার দায়ে বাদির চাচাতো ভাই ব্যবসায়ী রাশেদুল ইসলামকে শুক্রবার দুপুরে পূর্বাচল ১৩ নস্বর সেক্টর এলাকায় তার নিজ অফিসে সূবর্না হত্যা মামলার আসামী রাসেল, সাব্বির রনিসহ ১০/১২ জন ঢুকে। এসময় ব্যবসায়ীকে মারধোর করে টেনে হিচড়ে ৬ তলার ভবন থেকে নিচে নিয়ে একটি অটোরিক্সা যোগে অপহরণ করে তুলে নিয়ে একটি নির্জন ঘরে আটকে রাখে। অপহরণকারী তার মুক্তিপণ বাবদ ৭০ লাখ টাকা দাবীসহ মামলা তুলে নেয়ার হুমকি প্রদান ও মারধোর করে। বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানালে পুলিশ অভিযান চালিয়ে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে। এসময় গ্রেপ্তার করেন অভিযুক্ত রাসেল, সাব্বির মিয়া, রনি, শান্ত, রনি মিয়া ও সিপলুকে। এঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

এব্যাপারে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ব্যবসায়ীকে অপরহরনের সংবাদ পেয়ে অভিযান চালিয়ে পূর্বাচল ১৩ নম্বর সেক্টরের একটি নির্জন বাড়ি থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাতেই অপহৃত ব্যবসায়ী রাশেদুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অপহরন মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

জনপ্রিয় সংবাদগুলো

হত্যা মামলা তুলে নিতে ব্যবসায়ীকে অপহরণ

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ

প্রকাশ :

স্টাফ রিপোর্টারের পাঠানো ছবি