আশুলিয়ায় ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল গ্রেফতার ৬

আশুলিয়া প্রতিনিধি

প্রকাশ :

ছবি: প্রতিনিধির পাঠানো ছবি

সম্প্রতি আশুলিয়ার কয়েকটি এলাকায় আওয়ামীলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করে মুখে মাস্ক পড়া কিছু ব্যক্তি। এসব ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পরে। তদন্তে নেমে এসব ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জড়িত থাকার প্রমাণ পায় পুলিশ। জড়িতদের সনাক্তের পর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ৬ ছাত্রলীগের কর্মীকে।

গ্রেফতারকৃতরা হলো, আশুলিয়ার পবনারটেক এলাকার মানিক হোসাইনের ছেলে আবদুল্লাহ নয়ন(১৮), ভাদাইল এলাকার আলী হোসেনের ছেলে ইব্রাহিম(১৮), ময়মনসিংহেরর শফিকুল ইসলামেরর ছেলে ইসমাইল হোসেন রনি(১৮), গাইবান্ধার সোহরাব মিয়ার ছেলে তুষার মিয়া(১৮), সিরাজগঞ্জের ইয়াসিন আলীর ছেলে ইব্রাহিম(১৮), এবং সেলিম খানের ছেলে নাজমুল খান(১৮)। তারা সবাই বর্তমানে আশুলিয়ার ভাদাইল এলাকার বাসিন্ধা।

বুধবার সকালে এসব তথ্য জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব আল হোসাইন। এর আগে মঙ্গলবার রাতে আশুলিয়ার ভাদাইল, পবনারটেক ও জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের শেষে বুধবার আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, সম্প্রতি আশুলিয়ায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানার নিয়ে বিভিন্ন উস্কানী মূলক স্লোগানে ঝটিকা মিছিল করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতা-কর্মী। এসব ঘটনায় গোয়েন্দা নজরদারী বাড়ায় পুলিশ।মঙ্গলবার এমনই একটি মিছিলের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ছাত্রলীগের ৬ কর্মীকে। তাদের কাছ থেকে জব্দ করা হয় ছাত্রলীগের একটি ব্যানার। তাদের ৫ দিনের রিমান্ড আবেদন করে বুধবার আদালতে পাঠানো হয়েছে।এ ধরনের কর্মকাণ্ডে জড়িত অন্যান্যদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।

জনপ্রিয় সংবাদগুলো

আশুলিয়ায় ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল গ্রেফতার ৬

আশুলিয়া প্রতিনিধি

প্রকাশ :

প্রতিনিধির পাঠানো ছবি