রাজবাড়ীতে প্রতিদিন ১০ টাকা হারে পৌর পার্কিং নিয়ে অটোবাইকের নাম্বারপ্লেটের দাবিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে রাজবাড়ী জেলা অটোবাইক মালিক ও চালক ঐক্য পরিষদ এবং রাজবাড়ী অটো শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কর্মসূচি পালন উপলক্ষে সকালে সংগঠনের নেতাকর্মীরা শহরের এক নম্বর রেলগেট এলাকায় সংগঠনের কার্যালয়ে জড়ো হয়। সেখান থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আমতলায় গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা অটোবাইক মালিক ও চালক ঐক্য পরিষদের সভাপতি হাফিজুর রহমান। সমাবেশে বক্তব্য দেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, জেলা যুবদলের আহবায়ক খায়রুল আনাম বকুল, জেলা কৃষকদলের আহবায়ক আইয়ুবুর রহমান, সদর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক শাহ আলম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক কবির হোসেন প্রমুখ। এসময় অটোবাইকের সঙ্গে জড়িত চালকেরা উপস্থিত ছিরেন।
সমাবেশ শেষে রাজবাড়ী পৌর প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়। এছাড়া স্মারকলিপির অনুলিপি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে পেশ করা হয়।
১






