বৃষ্টিতে স্বস্তি

দিনভর তীব্র গরম আর রোদের পর রাজধানীর বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জনজীবনে।

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

রাজধানীতে কয়েকদিনের প্রখর রোদের পর বৃহস্পতিবার বিকেলে শুরু হয় ধুলিঝড়, এরপরই নামে হালকা বৃষ্টি। রাতে কিছু কিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত থাকে। শুক্রবার সকালটা ছিল অপেক্ষাকৃত শীতল, তবে দুপুরের দিকে রোদের তীব্রতা বাড়তে শুরু করে।

সন্ধ্যা নামতেই হালকা বাতাসে ফিরে আসে স্বস্তির অনুভূতি। এরপর রাজধানীর বিভিন্ন এলাকায় আবারও বৃষ্টি শুরু হয়। অল্প সময়েই অনেক সড়ক ভিজে যায়, যদিও কিছু এলাকায় শুধু আকাশ মেঘলা ছিল, বৃষ্টি হয়নি।

হঠাৎ বৃষ্টিতে ছাতা বা রেইনকোট ছাড়া অনেক মানুষ কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে দুর্ভোগে পড়েন। তবে দিনের তীব্র গরমে অতিষ্ঠ অনেকেই বৃষ্টিতে ভিজে খানিকটা স্বস্তি খুঁজে নেন।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার ও চুয়াডাঙ্গায়—৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৫ ডিগ্রি। এছাড়া সামান্য বৃষ্টি হয়েছে ময়মনসিংহ, নেত্রকোনা, শ্রীমঙ্গল ও পটুয়াখালীতে।

সন্ধ্যা ৬টার আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনে সারা দেশে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুরুতে তাপমাত্রা কিছুটা বাড়লেও ধীরে ধীরে তা কমে যাবে। এছাড়া পাঁচ দিনের শেষে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।

জনপ্রিয় সংবাদগুলো

বৃষ্টিতে স্বস্তি

দিনভর তীব্র গরম আর রোদের পর রাজধানীর বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জনজীবনে।

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত