ভষ্মীভূত ফ্যাসিস্টের ‘মুখাকৃতি’

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার প্রস্তুতির অংশ হিসেবে তৈরি করা ফ্যাসিস্টের মুখাকৃতি ও শান্তির প্রতীক পায়রা আগুনে পুড়ে গেছে। শনিবার (১২ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, আগুন লাগার সময় আনুমানিক পৌনে ৫টা থেকে ৫টার মধ্যে হতে পারে, তবে আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত নয়।​

ঘটনাস্থলে দেখা গেছে, আগুনে ফ্যাসিস্টের মুখাকৃতি ও শান্তির পায়রার মোটিভ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বছর নববর্ষের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। এছাড়া, এবার থেকে ‘মঙ্গল শোভাযাত্রা’ নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ নামকরণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদগুলো

ভষ্মীভূত ফ্যাসিস্টের ‘মুখাকৃতি’

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত