চট্টগ্রামের মালিপাড়া বস্তিতে ভয়াবহ আগুন

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকার মালিপাড়া বস্তিতে ভোরে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৫টার দিকে বস্তিতে আগুন লাগে। স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে অন্তত ২০ থেকে ২৫টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ঘটনার সময় বেশিরভাগ বাসিন্দা ঘুমিয়ে থাকায় তারা ঘর থেকে কিছুই বের করে আনতে পারেননি।

আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে তা এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের তথ্য এখনো নিশ্চিত হয়নি।

জনপ্রিয় সংবাদগুলো

চট্টগ্রামের মালিপাড়া বস্তিতে ভয়াবহ আগুন

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত